Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানে ভূমিকম্পের পর পারমাণবিক সন্দেহে উত্তাল বিশ্ব

Bangla FMbyBangla FM
১২:৩১ pm ২১, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ইরানের উত্তরাঞ্চলের সেমনান এলাকায় ৫.১ মাত্রার একটি ভূমিকম্প নিয়ে এখন দেশ-বিদেশে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। তাসনিম সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সেমনান শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এটি সংঘটিত হয় ১০ কিলোমিটার গভীরতায়। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ দাবি করছে, এতে কোনো প্রাণহানি ঘটেনি এবং ক্ষয়ক্ষতি হয়েছে খুবই সামান্য, তবু ভূমিকম্পকে ঘিরে নানা গুঞ্জন উঠে এসেছে আন্তর্জাতিক অঙ্গনে।

সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে এই কারণে যে, সেমনান কোনো সাধারণ এলাকা নয়। এখানে অবস্থিত রয়েছে ইরানের অন্যতম সামরিক ও প্রযুক্তিগত ঘাঁটি—সেমনান স্পেস সেন্টার এবং সেমনান মিসাইল কমপ্লেক্স। এখান থেকেই ইরান তার ব্যালিস্টিক মিসাইল ও স্যাটেলাইট উৎক্ষেপণ করে থাকে। মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এটি মিসাইল ও রকেট পরীক্ষার জন্য নিরাপদ হিসেবে বিবেচিত। সেমনান থেকেই উৎক্ষেপণ করা হয়েছে ‘সাফির’ ও ‘সিমোরঘ’ নামের মহাকাশ যান। ফলে এই অঞ্চলে আকস্মিক ভূমিকম্প আন্তর্জাতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক ভূমিকম্প ও পারমাণবিক বিস্ফোরণ থেকে সৃষ্ট ভূকম্পনের মাত্রা ও প্রকৃতি এক নয়। ২০১৭ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষায় ৬.৩ মাত্রার কৃত্রিম ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। সাধারণভাবে ৫ মাত্রার কম্পন হয় যখন আনুমানিক ১০০ কিলোটনের একটি পারমাণবিক বোমা ভূগর্ভে বিস্ফোরিত হয়। আর এবার সেমনানে যে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, তা এমন এক জায়গায়, যেখানে ইরানের সামরিক কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পরিচালিত হয়।

ঘটনাটি আরও বেশি সন্দেহজনক হয়ে উঠেছে কারণ এটি ঘটেছে এমন এক সময়ে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নবম দিনে পা রেখেছে এবং উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। তেহরান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা আর কোনো আলোচনা করবে না। এমন পরিস্থিতিতে ইউরোপ শান্তি আলোচনার পথ খোলা রাখার চেষ্টা চালিয়ে গেলেও, এই ভূমিকম্প বিষয়টিকে জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, ঘটনাটি নিছক একটি প্রাকৃতিক দুর্যোগ না-ও হতে পারে। এটি হয়তো কোনো গোপন পরীক্ষার ফলাফল, যা ইরান আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে সম্পন্ন করেছে। বিষয়টি এখন শুধু ভূমিকম্প নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।

Tags: ইরানে ভূমিকম্পের পর পারমাণবিক সন্দেহে উত্তাল বিশ্ব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম