Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৫ pm ২৩, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান এই নোটিশ প্রেরণ করেন।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে। নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেও এই বক্তব্যে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলে নোটিশে দাবি করা হয়।

এ বিষয়ে নোটিশ প্রেরণকারী আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ও তাঁর কন্যাকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অপরাধে কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করা হবে না—সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব বা লিখিত ব্যাখ্যা না দিলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে আদালতে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও নোটিশে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

প্রেরিত লিগ্যাল নোটিশে যোগাযোগের সুনির্দিষ্ট ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে— অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নম্বর-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tags: জাতীয় নাগরিক পার্টিনাসীরুদ্দীন পাটওয়ারীরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম