Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুর আদালতে আইনজীবীকে মারধর, বিভাগীয় তদন্তের নির্দেশ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩১ pm ০১, মে ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

চাঁদপুরে বিচার চলাকালে আদালতের এজলাসকক্ষে এক আইনজীবীকে মারধরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের এজলাসে একটি মামলার জামিন শুনানি চলছিল। এ সময় চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবর ব্যাপারী আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলামকে ঘুষি মারেন।

পরে তাকে মারধর করতে করতে এজলাসকক্ষের বাইরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নজরে এলে তিনি বিষয়টি আমলে নিয়ে অভিযোগ আকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং তা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান।

আদালতের ভেতরে আইনজীবীকে মারধরের ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Tags: আইনজীবীআদালতচাঁদপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অং সান সু চি
  • উজিরপুরে শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
  • বান্দরবানে উদযাপিত হলো বুদ্ধ ধর্মালম্বীদের বুদ্ধ পূর্ণিমা
  • ব্রাহ্মণপাড়ায় চুরির দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম