Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদারীপুরে পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল, ভোগান্তিতে গ্রাহকরা

Bangla FMbyBangla FM
৪:০৯ pm ২৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মাদারীপুরের শিবচরে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, হঠাৎ করেই বাড়তি বিদ্যুৎ বিল এসে পড়ায় পকেট শূন্য হয়ে পড়ছেন তারা। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন জেলার হাজারো বাসিন্দা।

গ্রাহকরা জানান, গত মাসের তুলনায় এই মাসে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি বিল এসেছে। অথচ বিদ্যুৎ ব্যবহার ছিল প্রায় একই রকম। মিটার না দেখে অনুমাননির্ভর বিল করার অভিযোগও তুলেছেন অনেকে।

শিবচরের বিভিন্ন ইউনিয়ন—মাদবরেরচর, চর জানাজা, সন্যাসীরচর, কাঁঠালবাড়িসহ প্রায় সব এলাকাতেই গ্রাহকরা একই ধরনের সমস্যার মুখে পড়েছেন।

ভুক্তভোগী হাফেজ শাহীন সরদার জানান, “চিরাচরিতভাবে ১২০০ টাকার বিল এলেও এবার এসেছে ৪৩০০ টাকা। এই অস্বাভাবিক বিলে আমি হতবাক।”
আরেক গ্রাহক আব্দুল করিম বলেন, “আমার মাসিক বিল ছিল ৩-৪০০ টাকা। এবার এসেছে ১১০০ টাকা!”

অতিরিক্ত বিলের বিষয়ে শিবচর জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল জানান, “বিলিং সফটওয়্যার বা মিটার রিডিংয়ে ত্রুটির কারণে এমন সমস্যা হতে পারে। তদন্ত চলছে।”

অবিলম্বে সঠিক রিডিং ও সমাধান না এলে বিল পরিশোধে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা।

Tags: পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিলভোগান্তিতে গ্রাহকরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
  • ‘বিয়ের প্রলোভন’ সংক্রান্ত আইন নিয়ে হাইকোর্টের নতুন রুল
  • ৫ আগস্ট ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা, বাড়ানো হয়েছে চেকপোস্ট
  • শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা
  • বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন আজহারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম