Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা, অবাক পুলিশ

Bangla FMbyBangla FM
৬:৫২ am ১৫, মে ২০২৫
in জাতীয়
A A
0

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিনহাজ হোসেন শামীম তার ছেলে মুন্নাকে (২৪) পুলিশে সোপর্দ করেছেন। 

মুন্না সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা মিনহাজ হোসেন শামীম।

বুধবার (১৪ মে) দুপুরে তাকে ধরে নিজ হাতে সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমার চাকুরি জীবনে এমন ঘটনা আর ঘটেনি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক বিরোধের জেরে গত ১২ মে স্থানীয় বিএনপি নেতা বিল্লালের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর দক্ষিণ থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিনহাজ হোসেন শামীমের ছেলে মুন্নাসহ তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মুন্না এই হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বাবা মিনহাজ হোসেন শামীম বুধবার দুপুর ২টার দিকে ছেলেকে থানায় নিয়ে পুলিশের নিকট সোপর্দ করেন।

মিনহাজ হোসেন শামীম সাংবাদিকদের বলেন, গত ১২ মে আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

 পরে খোঁজ-খবর নিয়ে দেখি আমার ছেলে মুন্নাও এই হামলার সঙ্গে জড়িত ছিল। এ কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে নিজ হাতে পুলিশের নিকট সোপর্দ করেছি, যাতে সে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা বিল্লালের ওপর হামলার ঘটনায় মুন্নাকে আসামি করা হয়েছে। স্থানীয়ভাবে এ ঘটনার সত্যতা পাওয়ায় তার পিতা মিনহাজ হোসেন শামীম ছেলেকে থানায় সোপর্দ করেছেন। 

আমার চাকুরি জীবনে এমন ঘটনা আর ঘটেনি। মুন্নাকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম