Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিত্র আশুরা জুলুমের বিরুদ্ধে সত্যের প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস

Bangla FMbyBangla FM
১:৫৪ pm ০৫, জুলাই ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানের প্রতীক। এ দিন মানবজাতিকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শক্তি ও সাহস জোগায়।

শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে ড. ইউনূস বলেন, “পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালায় শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।”

তিনি বলেন, ইসলাম একটি সত্য, ন্যায় ও শান্তির ধর্ম। এই মহান আদর্শকে রক্ষায় হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবার আত্মোৎসর্গ করেন। তাদের এই আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

ড. ইউনূস আরও বলেন, কারবালার মর্মন্তুদ ঘটনার পাশাপাশি আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। তিনি হাদিস উদ্ধৃত করে বলেন, রাসূল (সা.) এদিন দুটি রোজা পালনের প্রতি গুরুত্ব দিয়েছেন।

বাণীতে তিনি পবিত্র আশুরার শিক্ষা ধারণ করে আল্লাহর নৈকট্য লাভে বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান। পাশাপাশি সমাজে সাম্য, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশুরার এই দিনে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং সমৃদ্ধ অগ্রগতি কামনা করেন।

Tags: ড. মুহাম্মদ ইউনূসপবিত্র আশুরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইপলাইনে ভারত থেকে ১২ হাজার টন ডিজেল আসছে দেশে
  • বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়: শিক্ষামন্ত্রী
  • গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের প্রস্তুতি সভা
  • দিনাজপুরে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম