Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় সদ্য নির্মিত রাস্তায় ট্রাক্টর চালিয়ে ক্ষতি, ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা

Bangla FMbyBangla FM
১০:০৫ am ২৭, জুন ২০২৫
in অন্যান্য
A A
0


মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সদ্য ঢালাইকৃত একটি পাকা রাস্তায় ট্রাক্টর চালিয়ে ক্ষতি ও যানজট সৃষ্টি করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন পরিষদসংলগ্ন রাস্তায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

জানা গেছে, রাস্তাটি সম্প্রতি ঢালাই করা হয়। কিন্তু নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই এক ব্যক্তি ট্রাক্টর চালিয়ে রাস্তাটি ব্যবহার করেন। এতে সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যানজটের সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল, আনসার বাহিনী এবং গ্রাম পুলিশ সদস্যরা।

এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, “নতুন রাস্তা নির্মাণের পরপরই কেউ যদি অসচেতনভাবে যানবাহন চালিয়ে তা নষ্ট করেন, তা অত্যন্ত দুঃখজনক। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম