Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাভারে র‍্যাবের অভিযানে কোটি টাকার হিরোইনসহ যুবদল নেতা হৃদয় গ্রেফতার

Bangla FMbyBangla FM
৮:৪৭ pm ১৪, এপ্রিল ২০২৬
in Lead News, অপরাধ
A A
0

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভার উপজেলার দেওগাঁও-রাজাশন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ হৃদয় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। তিনি স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে হৃদয়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১ কেজি ২৪৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হৃদয়ের বাড়ি সাভার উপজেলার দেওগাঁও গ্রামে সে মৃত মতি মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় তার মাদক নেটওয়ার্ক বিস্তৃত ছিল বলেও জানা যায়।

অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় হৃদয় ছাত্রলীগের পক্ষে রাজপথে সক্রিয় ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অংশ নেন। এ সংক্রান্ত ভিডিও ও ছবিও স্থানীয়ভাবে ছড়িয়ে রয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

পরবর্তীতে ৫ আগস্টের পর তিনি রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এলাকাবাসী জানায়, তিনি সাভার থানা ছাত্রনেতা মাহবুব সামীরের আপন ছোট ভাই এবং পার থানা কৃষকদলের সদস্য সচিব রবিন হোসেনের শ্যালক।

এছাড়া জানা যায়, পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী তাজুল ইসলামের অনুসারী ও ঘনিষ্ঠজন হিসেবে হৃদয়কে বিভিন্ন মিছিল-মিটিংয়ে সামনের সারিতে দেখা যেত।

অভিযোগ আছে, প্রভাবশালী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিস্তার ঘটান। তার কর্মকাণ্ডে দেওগাঁও ও রাজাশন এলাকা দীর্ঘদিন ধরে মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।

হৃদয়ের গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, দীর্ঘদিন আতঙ্কে ছিলাম, এখন কিছুটা হলেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় স্থায়ীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

Tags: অপরাধ সংবাদআইন-শৃঙ্খলা পরিস্থিতিছাত্রলীগদেওগাঁওব্রেকিং নিউজমাদক উদ্ধারমাদক ব্যবসায়ী গ্রেফতারমাদক সিন্ডিকেটযুবদলরাজনৈতিক ভোলবদলরাজাশনর‍্যাব-৪সাভারসাভার সংবাদহেরোইন উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম