Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে যুবক মৃত্যুর ঘটনায় রহস্য, তদন্তে পুলিশ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১১ pm ০২, জুন ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের একটি শালবাগান থেকে রাসেল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ জুন) সকালে স্থানীয়রা শালবাগানে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত রাসেল ভোগডোমা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন লিচু সংগ্রহের জন্য শালবাগানে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই নাজমুল ইসলাম জানান, রোববার (১ জুন) রাত ১১টা থেকে ১২টার মধ্যে রাসেল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি।

পুলিশ জানায়, মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথার পেছনে আঘাত ও রক্তক্ষরণের আলামত এবং বাম পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১ জুন রাত থেকে ২ জুন ভোরের মধ্যে ঘটনাটি ঘটতে পারে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: ইবি শিক্ষার্থীর মৃত্যুর প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশঝুলন্ত মরদেহবীরগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে যুবক মৃত্যুর ঘটনায় রহস্য, তদন্তে পুলিশ
  • খোলার দিনেও বন্ধ সমাজসেবা অফিস, ভোগান্তিতে সেবাপ্রার্থী
  • ঝিনাইগাতীতে অসহায় নারী পুতুল রাণীকে হুইলচেয়ার উপহার দিল ‘ভয়েস অব ঝিনাইগাতী’
  • নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১
  • র‍্যাবের অভিযানে শীর্ষ মাদক কারবারি ‘আজিজ’ গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম