Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝিনাইগাতীতে অসহায় নারী পুতুল রাণীকে হুইলচেয়ার উপহার দিল ‘ভয়েস অব ঝিনাইগাতী’

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০১ pm ০২, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

তৌহিদুর রহমান, ঝিনাইগাতী প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অসহায় ও অসুস্থ নারী পুতুল রাণীর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগা এই নারীকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

পুতুল রাণী উপজেলার ভারুয়ামারী এলাকার বজেন্দ্র দাসের স্ত্রী। বয়স ও শারীরিক জটিলতার কারণে তার চলাফেরা প্রায় অচল হয়ে পড়ে। আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষে হুইলচেয়ার কেনা সম্ভব হয়নি।

পরবর্তীতে বিষয়টি জানার পর ‘ভয়েস অব ঝিনাইগাতী’ সংগঠনের উদ্যোগে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরের ব্যক্তিগত অর্থায়নে তাকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়।

হুইলচেয়ার পেয়ে পুতুল রাণী ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর এই সহায়তা তাদের দৈনন্দিন জীবন অনেকটা সহজ করবে।

মো. জাহিদুল হক মনির বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পুতুল রাণীর হাসিই আমাদের জন্য বড় প্রাপ্তি।”

স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে যুবক মৃত্যুর ঘটনায় রহস্য, তদন্তে পুলিশ
  • খোলার দিনেও বন্ধ সমাজসেবা অফিস, ভোগান্তিতে সেবাপ্রার্থী
  • ঝিনাইগাতীতে অসহায় নারী পুতুল রাণীকে হুইলচেয়ার উপহার দিল ‘ভয়েস অব ঝিনাইগাতী’
  • নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১
  • র‍্যাবের অভিযানে শীর্ষ মাদক কারবারি ‘আজিজ’ গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম