Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অপরাধ দমনে সাংবাদিক-পুলিশের মতবিনিময় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩০ pm ০৮, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মো: হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ওসি হাবিবুর রহমান বলেন, “আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।” তিনি বলেন, “সাংবাদিক ও পুলিশের লক্ষ্য একই—সমাজের অনিয়ম ও অপরাধ দূর করা। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”

এসময় তিনি গৌরীপুর উপজেলায় মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থানের কথা জানান। গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক কাজী আব্দুল্লাহ আল-আমিন, শফিকুল ইসলাম মিন্টু, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন,প্রেসক্লাবের কার্যকরী কমিটির সহ-সভাপতি কমল সরকার,সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, সাবেক সহ-সভাপতি আলী হায়দার রবিন,মো:হুমায়ুন কবির, তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন, শেখ মো. বিপ্লব, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, প্রেসক্লাবের সদস্য কামাল উদ্দিন, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, আরিফ আহমেদ প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ছাতকে সড়ক ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার ২
  • রাজনৈতিক সংস্কৃতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি: মির্জা ফখরুল
  • রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর সৃষ্টি, গান, সাহিত্য মধ্য দিয়ে বেঁচে থাকবেন: মন্ত্রী ইকবাল হাসান টুকু
  • কবে হচ্ছে বিএনপির জাতীয় কাউন্সিল?
  • বরিশালে দুই প্রাণহানির পর টনক নড়ল প্রশাসনের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম