জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) আহ্বায়ক হিসেবে আবু বকর সম্পদ এবং সদস্যসচিব হিসেবে মাহফুজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির সদস্য-১ হিসেবে সৃজন সাহা এবং সদস্য-২ হিসেবে দায়িত্ব পেয়েছেন পলি আক্তার।
গত ২৯ জুলাই অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর যৌথ অনলাইন সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী সর্বোচ্চ ২০ কর্মদিবসের মধ্যে সংগঠনের পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়, আহ্বায়ক আবু বকর সম্পদ ও সদস্যসচিব মাহফুজুর রহমান সদস্যদের ঐক্য, পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম আরও গতিশীল করবেন।

