Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাইরাল সেই বিয়ে প্রসঙ্গে আবারও মুখ খুললেন পরীমনি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৭ pm ৩০, জুলাই ২০২৬
in বিনোদন
A A
0
ভাইরাল সেই বিয়ে প্রসঙ্গে আবারও মুখ খুললেন পরীমনি

ভাইরাল সেই বিয়ে প্রসঙ্গে আবারও মুখ খুললেন পরীমনি

বিশ্বকাপ ফুটবল ঘিরে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির ‘বিয়ে’ ঘোষণা। প্রিয় দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে আবার বিয়ে করবেন—এমন মজার পোস্ট দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার হারের পর সেই প্রতিশ্রুতিও রয়ে গেল শুধুই রসিকতায়। হারের প্রতিক্রিয়ায় পরীমনি বলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

এরপর একটি পুরস্কার অনুষ্ঠানের সংবাদ সম্মেলনেও উঠে আসে সেই আলোচিত বিয়ে প্রসঙ্গ। হাস্যরসের ছলে সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ পরে তিনি যোগ করেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়।’

আর্জেন্টিনার হার নিয়ে প্রশ্ন করা হলে তিনি আবারও মজা করে বলেন, ‘এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব।’ বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে নিয়মিত পোস্ট করেছেন পরীমনি। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও, কখনো লিওনেল মেসিকে নিয়ে ভালোবাসার বার্তা—সব মিলিয়ে তার ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব’ পোস্টটি লাখো প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফাইনালের আগে সেই পোস্ট নিয়ে খানিকটা অস্বস্তিতেও পড়েছিলেন পরীমনি। তখন প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।’

এদিকে গতকাল সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আলোচিত মামলায় জেলে যাওয়া নিয়ে প্রশ্ন করলে পরী বলেন, ‘এটা নিয়ে কি আমি কখনো কথা বলেছি? কেউ প্রশ্ন করলে কি উত্তর পেয়েছে? আমার খালি একটাই বিষয় মনে হতো, সত্য একদিন প্রকাশ্যে আসবেই। যত চাপা দিয়ে রাখেন, প্রকাশ পাবেই।’

Tags: আর্জেন্টিনা কাপ জিতলে বিয়ের ঘোষণা দিয়ে ‘মুসিবতে’ পরীমনিআলোচিত চিত্রনায়িকা পরীমনিঢালিউড তারকা পরীমনিপরীমনি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের এমবোলোর লাল কার্ড নিয়ে মুখ খুললেন রেফারি
  • মানব পাচারকারীদের দমন করতে হবে : রুহুল কবির রিজভী
  • পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০.৮৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত
  • ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান
  • ১০ নারীর সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম