Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঘায় অসহায় পরিবার পেল ঈদের উপহার

Bangla FMbyBangla FM
৫:৪০ am ০৪, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0


মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার দুই পৌরসভা ও সাতটি ইউনিয়নের ১৪ হাজার ১৩০টি নিম্ন আয়ের অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কেজি করে সরকারি চাল। এই সহায়তা দেওয়া হচ্ছে ভিজিএফ (ভার্নারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায়।

মঙ্গলবার (৩ জুন ২০২৫) চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার। বাঘা পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে প্রথম দিনে ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে চাল বিতরণ করা হয়, বাকি ওয়ার্ডগুলোতে বিতরণ হবে পরদিন।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মুকুল হোসেন, অফিস সহকারী আকরাম হোসেন ও প্রকল্প প্রকৌশলী খালেকুজ্জামান।

বিতরণ তালিকা অনুযায়ী পরিবার সংখ্যা হলো:

  • বাঘা পৌরসভা: ৪,৬২১
  • আড়ানি পৌরসভা: ৩,০৮১
  • বাজুবাঘা ইউনিয়ন: ৬৬৩
  • গড়গড়ি ইউনিয়ন: ৮২০
  • পাকুড়িয়া ইউনিয়ন: ১,০১৬
  • মনিগ্রাম ইউনিয়ন: ১,৪৮২
  • বাউসা ইউনিয়ন: ১,৪২৫
  • আড়ানি ইউনিয়ন: ৫২২
  • চকরাজাপুর ইউনিয়ন: ৫০০

প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হক জানান, মঙ্গলবার থেকে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে সব ইউনিয়নে চলবে। আড়ানি ও বাউসা ইউনিয়ন ব্যতীত অন্য ইউনিয়ন ও পৌরসভাগুলোর প্রশাসনের তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা গেছে, সুবিধাভোগীরা লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে চাল নিচ্ছেন। তবে বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের এক সুবিধাভোগী হাজেরা বেওয়া জানান, চালের মান আশানুরূপ নয়। তিনি বলেন, ‘চাল পাওয়া গেছি, তবে চালটা খুব ভালো না।’

এদিকে, বিতরণ পদ্ধতি নিয়েও কিছু অভিযোগ উঠেছে। কয়েকজন জানান, তারা বিএনপি-জামায়াতপন্থী নেতাদের দেওয়া স্লিপের মাধ্যমে চাল পেয়েছেন।

বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান জানান, তার ইউনিয়নে মঙ্গলবার ও বুধবার দুই দফায় চাল বিতরণ করা হবে।

Tags: ঈদের উপহার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার
  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম