Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাশ্মীরে হামলায় জড়িতদের মধ্যে দুইজন পাকিস্তানি 

Bangla FMbyBangla FM
১১:৫২ am ২৪, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। 

দেশটি এই হামলার নেপথ্যে পাকিস্তানকেই দায়ী করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পুলিশ সন্দেহভাজন তিন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন দুইজন হামলাকারীকে চিহ্নিত করেছে। তারা পাকিস্তানের নাগরিক। তাদের গ্রেপ্তারে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

অনন্তনাগের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীরা হচ্ছেন হাশিম মুসা ওরফে সুলেমান। তিনি পাকিস্তানের নাগরিক। এ ছাড়া আলি ভাই ওরফে তালহা ভাই- তিনিও পাকিস্তানের নাগরিক।

আরেক সন্দেহভাজন হামলাকারী হিসেবে আব্দুল হুসেইন থোকারের নাম জানিয়েছে পুলিশ। তিনি জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা। 

দেশটির পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে এই তিনজন হামলাকারীই পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়েবার সদস্য।

এদিকে হামলাকারী তার সমর্থকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার মোদি বলেছেন, ভারত প্রতিটা সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। তিনি বলেছেন, আমাদের মনোবল কখনও ভেঙে যাবে না। 

বিহারের মধুবানিতে সরকারি এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি নীরব শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করেন মোদি।

তিনি বলেছেন, পেহেলগামে সন্ত্রাসীরা যে নির্মমভাবে নিরীহ পর্যটকদের হত্যা করেছে, তাতে সমগ্র দেশ বেদনার্ত। পুরো দেশ শোকাহত পরিবারের পাশে আছে। সরকার আহতদের সুস্থতা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।  

যেসব সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং যারা এর পরিকল্পনা করেছে তারা এমন শাস্তি পাবে যে কল্পনাও করতে পারবে না। সন্ত্রাসের আশ্রয়স্থলে যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করার সময় এসেছে, বলেন ভারতের প্রধানমন্ত্রী। 

Tags: কাশ্মীরে হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রমিকদের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করার দাবি বাবলুর
  • দুর্গম পাহাড়ে নেই শিক্ষার আলো, সাথে বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
  • টাঙ্গাইলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
  • বরগুনায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম