Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওবিই কারিকুলাম শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তুলছে: বেরোবি উপাচার্য

Bangla FMbyBangla FM
১:৪৬ pm ২৩, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

রুশাইদ আহমেদ, বেরোবি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে বৈশ্বিকভাবে স্বীকৃত আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম অনুসরণ করে পাঠদান করছে। এটি দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার পাশাপাশি উচ্চশিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। 

সোমবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম-বেসড এডুকেশন: এ পাথওয়ে টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। 

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সবসময় নতুন কিছু জানতে চায়। এজন্য শিক্ষকদের শিক্ষার্থীদের সামনে সর্বদা নিজেকে আপডেটেড হিসেবে উপস্থাপন করতে হবে। আর সে দিক হতে ওবিই কারিকুলামকে একটি কার্যকর পন্থা হিসেবে উল্লেখ করেন তিনি।

ড. মোঃ শওকাত আলী বলেন, ওবিই কারিকুলামের বাস্তবায়ন অ্যাক্রিডিটেশন অর্জনের জন্য অপরিহার্য। এটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রোগ্রামের মান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে সাহায্য করে। খুব শীঘ্রই বেরোবিতেও ওবিই কারিকুলাম বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

কর্মশালায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। কর্মশালায় ‘আউটকাম বেসড এডুকেশন’ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশ ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ।

উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আউটকাম বেইজড এডুকেশন বা ওবিই কারিকুলাম হলো এমন এক একটি শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ক্ষেত্রবিশেষে বৃহৎ পরিসরে হাতে-কলমে শেখার পঠনপদ্ধতিও অনুসরণ করা হয় এতে। উন্নত বিশ্বের বহু দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই পদ্ধতিতে পাঠদান করা হয়ে থাকে।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম