Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারে দুইদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

Bangla FMbyBangla FM
৫:২৮ am ৩০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই

রাঙ্গামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে প্রয়াত উপাধ্যক্ষ ভদন্ত আগ্গাওয়াইন্সা অগ্রবংশ মহাথেরোর দুইদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে ভদন্ত পামোক্ষা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি ও চিৎমরম ইউনিয়নের দায়ক-দায়িকাদের উদ্যোগে বিশেষ আয়োজনের মাধ্যমে সঁইং নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী সঁইং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।

এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বান্দরবানের উজানী পাড়া, ব্যাঙছড়ি মারমা পাড়া, ঙ্খাক খ্যং ওয়া পাড়া, কুকিমারা পাড়া, পশ্চিম মনাই পাড়া, পানছড়ি মুখ পাড়া, মবইং পাড়া, চিৎমরম মইদং পাড়া, চাকুয়া পাড়া ও চিৎমরম পাড়া—এই ১০টি সঁইং নৃত্য দল (দলবদ্ধ সংস্কৃতি নৃত্য) এবং ৬টি ইঁয়ই নৃত্যদল (দোলনা নৃত্য) অংশগ্রহণ করে। পাশাপাশি, ২০০-রও বেশি ভিক্ষুসংঘ ও হাজারো পূণ্যার্থীর উপস্থিতিতে দুইদিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

এছাড়া, অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল বলে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি ও চিৎমরম ইউনিয়নের দায়ক-দায়িকারা জানান।

চিৎমরম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা জানান, ৭৯ বছর বয়সী প্রয়াত উপাধ্যক্ষ ভদন্ত আগ্গাওয়াইন্সা অগ্রবংশ মহাথেরো আজীবন চিৎমরম বৌদ্ধ বিহারে অধিষ্ঠিত ছিলেন। তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐতিহ্যবাহী রীতিতে বিশেষ প্রক্রিয়ায় তার মৃতদেহ এতদিন কফিনে সংরক্ষণ করা হয়েছিল। মৃত্যুর এক মাস ২০ দিন পর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এ উপলক্ষে হাজার হাজার মানুষ অনুষ্ঠানস্থলে ভিড় জমান। তিনি কোনো ওয়ারিশ বা উত্তরাধিকারী রেখে যাননি বলেও জানা গেছে।

ধর্মসভায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো। পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ড গ্রহণ, বুদ্ধ বন্দনা ও বিশ্বশান্তি কামনা, প্রাতঃরাশ, প্রয়াত ভান্তের উদ্দেশ্যে অষ্টপরিস্কার দানসহ মহান সংঘদান ও স্মৃতিচারণসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুন্সীগঞ্জে গরু চুরির ঘটনায় যুবলীগ নেতা ও সহযোগী গ্রেফতার
  • কুড়িগ্রামে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ
  • নতুন পে স্কেলে বিশেষ ভাতা নিয়ে ‍সুখবর
  • ফরিদপুরে আমেরিকান প্রবাসীর ব্যতিক্রমী খামার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম