Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাটে নজরুল জয়ন্তী উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩২ pm ২৬, মে ২০২৬
in সারাদেশ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাহিত্যপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২৫ মে) বিকেলে ‘স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ‘পাঠশালা আধুনিক কিন্ডার গার্টেন’ প্রাঙ্গণে নজরুল জয়ন্তি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে জাতীয় কবির জীবন, সাহিত্য ও দর্শনের ওপর বিশদ আলোকপাত করেন খোচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ। তিনি কবির অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী সত্ত্বাকে ধারণ করে একটি মানবিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি বলেন, “কাজী নজরুল ইসলাম কেবল সাম্য ও দ্রোহের কবি নন, তিনি ছিলেন বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মূল বাতিঘর। বর্তমান যুগের ক্ষয়িষ্ণু সামাজিক মূল্যবোধের উত্তরণে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন প্রতিটি মানুষের হৃদয়ে ধারণ করা জরুরি।

সংগঠক, সাংবাদিক মুনিম হোসেন খন্দকার প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে, আমন্ত্রিত অতিথি হিসেবে সাহিত্যপাঠ ও মুক্ত আলোচনায় আরও অংশ নেন কবি ও ছড়াকার শ. ম. শহীদ, বিশিষ্ট সংগীত শিল্পী রাওয়ানা মার্জিয়া, কবি ও লেখক আজিজুর রহমান, কবি ও শিক্ষক আজমেরী পারউইন লাবনী, সংগীত শিল্পী ও শিক্ষক আলেয়া ফেরদৌস লাকী, কবি ও শিক্ষক রেখা রানী, শিল্পী,কবি ও সাংবাদিক ফারুক আহমেদ সূর্য, কবি ও ব্যবসায়ী ইব্রাহীম সরদার, কবি ও সিনিয়র স্টাফ নার্স সিলভিয়া বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি ও শিক্ষক এন. এইচ. আশিক।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কবিরা নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন এবং স্থানীয় শিল্পীদের নজরুলের কালজয়ী গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়
  • জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসের জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান
  • মৌলভীবাজার পৌর ঈদগাহে ঈদুল আজহার তিন জামাত
  • ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম