মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাসপাতালে গিয়ে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৯ মে) তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে যান এবং সেখানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। গোলাম পরওয়ারের সঙ্গে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপিও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং পরে পুনর্বাসন চিকিৎসার জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

