Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, জামায়াত আমির

Bangla FM OnlinebyBangla FM Online
২:২১ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় তিনি রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে সকালেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ সেনা কর্মকর্তার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি। দুটি প্রতিবেদন থাকলেও তা জনগণের সামনে আসেনি। তিনি মন্তব্য করেন, “প্রকৃত সত্য জানা যাবে যখন পুরো প্রতিবেদন প্রকাশিত হবে।”

তিনি আরও বলেন, “ক্ষমতাসীনদের সংযোগ থাকায় প্রকৃত দোষীদের চিহ্নিত করা জরুরি। প্রতিহিংসা নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ২০২৪ সালের পর থেকে এই দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

Tags: জামায়াত আমিরপিলখানাহত্যাকাণ্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম