Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৪ pm ৩০, এপ্রিল ২০২৬
in Top Lead News, রাজধানী
A A
0

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আইভীর বিরুদ্ধে আরও পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতাদেশের বিষয়ে আগামী রোববার (৩ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ হওয়ার কথা রয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন।

এ ছাড়া গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতে জামিন পান আইভী। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেসব জামিনও স্থগিত করা হয়।

সর্বশেষ সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের হওয়া দুটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

Tags: সেলিনা হায়াৎ আইভীহাইকোর্ট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গরিব অসহায় এক নারীকে মাথায় গুজার ঠাই করে দিল বাংলাদেশ সেনাবাহিনী
  • ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার
  • ফরিদপুরে স্কুলছাত্রকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ
  • ফুলবাড়ীগেট ব্যবসায়ী আবুল খায়ের এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • গোপালপুরে অটোচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম