Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে অটোচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৬ pm ৩০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি পূর্বপাড়া গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে গলাচেপে ধরে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত চান মিয়া (৪৫) মাদারজানী গ্রামের বেপারিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চানমিয়ার অটোরিকশায় উঠে একই গ্রামের কাজম আলীর ছেলে ফরহাদ গোপালপুর যাওয়ার কথা বলেন। চানমিয়া গোপালপুর যেতে রাজি না হওয়ায়, কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়।

পরে উত্তেজিত ফরহাদ চানমিয়ার গলা টিপে ধরলে ঘটনাস্থলে নিস্তেজ হয়ে পরে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার আগেই মৃত্যু হয়েছে।
চানমিয়ার পরিবার জানায়, অটোরিকশায় না ওঠানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নির্মম ঘটনা মেনে নেওয়া কঠিন। তারা ঘটনার সঠিক তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, অটোতে না উঠতে দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। নিহত চান মিয়ার আগে থেকেই হার্টের সমস্যা ছিল বলে জানা গেছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলোচনা টেলিফোনেই হচ্ছে, ১৮ ঘণ্টার সফর ‘অযৌক্তিক’: ট্রাম্প
  • যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী
  • সদরপুর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন
  • যুক্তরাষ্ট্রের হুমকির পর ইরানে সর্বোচ্চ নেতার সমর্থনে দেশজুড়ে র‍্যালি
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কৃষ্ণচূড়ার আগুন-রঙা আল্পনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম