Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গরিব অসহায় এক নারীকে মাথায় গুজার ঠাই করে দিল বাংলাদেশ সেনাবাহিনী

Bangla FM OnlinebyBangla FM Online
১:১১ pm ৩০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো আলম,  বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার এক অসহায় বিধবা নারী কুলসুমা বেগম এর জীবনে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বান্দরবান সেনা জোন । দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করা এই নারী একটি জরাজীর্ণ ঘরে সন্তানদের নিয়ে বসবাস করতেন।

তার জীবনে ছিল না কোনো নির্ভরতার স্থান, ছিল না সহায়তার মতো কোনো মানুষ—চারপাশে শুধুই অসহায়ত্ব আর বঞ্চনার গল্প।

ঠিক এমন সময় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে আসে বান্দরবান সেনা জোন ।
বুধবার (২৯ এপ্রিল) সকালে সেনা জোনের জোন কমান্ডারের নেতৃত্বে অসহায় এই নারীর হাতে এ আর্থিক অনুদান তুলে দেন লে:কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি জোন কমান্ডার, বান্দরবান সেনা জোন।
সেনা জোনের জোন কমান্ডার মহোদয়ের আন্তরিক তত্ত্বাবধান ও মানবিক নেতৃত্বে অসহায় বিধবা এই নারীর জন্য ঘর নির্মাণ বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা তার জীবনে এক নতুন আশার দ্বার উন্মোচন করে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই নারী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমি একেবারেই অসহায় ছিলাম। বান্দরবান সেনা জোন আমার জীবনে আলোর মতো এসেছে। তাদের এই সহায়তা আমি কখনো ভুলবো না।

স্থানীয় এলাকাবাসীও বান্দরবান সেনা জোনের এই মহৎ উদ্যোগকে অত্যন্ত প্রশংসার সাথে গ্রহণ করেছেন। তারা মনে করেন, দেশের যেকোনো সংকটে যেমন সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে, তেমনি ব্যক্তিগত মানবিক সংকটেও তারা মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ শুধুমাত্র একটি পরিবারকে সহায়তা করেনি, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও দায়বদ্ধতার এক শক্তিশালী বার্তা ছড়িয়ে দিয়েছে। বান্দরবান সেনাজোনের এই প্রশংসনীয় কার্যক্রম প্রমাণ করে—দেশের মানুষ যখনই বিপদে পড়ে, তখনই তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী।

Tags: বাংলাদেশ সেনাবাহিনী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলোচনা টেলিফোনেই হচ্ছে, ১৮ ঘণ্টার সফর ‘অযৌক্তিক’: ট্রাম্প
  • যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী
  • সদরপুর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন
  • যুক্তরাষ্ট্রের হুমকির পর ইরানে সর্বোচ্চ নেতার সমর্থনে দেশজুড়ে র‍্যালি
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কৃষ্ণচূড়ার আগুন-রঙা আল্পনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম