Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিরাপত্তার অজুহাতে আরও ভূমি দখল করছে ইসরায়েল: হাকান ফিদান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ১৮, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন, ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তিকর ধারণা তৈরি করছে এবং নিরাপত্তার অজুহাতে আরও ভূখণ্ড দখলের পরিকল্পনা চালাচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাকান ফিদান বলেন, ইসরায়েল মূলত আত্মরক্ষার উদ্দেশ্যে নয়, বরং ভূখণ্ড সম্প্রসারণের লক্ষ্যেই কাজ করছে। তার দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার নিরাপত্তাকে ঢাল হিসেবে ব্যবহার করে দখলদারিত্ব বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েল এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করছে যে তারা শুধু আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে, তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন।

ফিদান অভিযোগ করেন, ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ছাড়াও লেবানন ও সিরিয়ার কিছু অংশে ইসরায়েলের সম্প্রসারণমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এই ধরনের নীতি অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা। শান্তির জন্য সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

কোনো দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও সতর্ক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

Tags: অজুহাতইসরায়েলনিরাপত্তাবিশেষ নিউজহাকান ফিদান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দাম বাড়লো জ্বালানি তেলের
  • সালথায় প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পলায়ন, থানায় অভিযোগ
  • কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও বাজার শেড উদ্বোধন
  • মৌলভীবাজারে বিটিআরআইতে চা মান নিয়ন্ত্রণে ৬ দিনের প্রশিক্ষণ শুরু
  • শ্রীমঙ্গলে অভিযানে ১০ জন গ্রেফতার,ইয়াবা উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম