রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১৮ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
দলটি জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কোনো রাজনৈতিক জোটে অংশ নেবে না।
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় নেতৃত্ব বলছে, স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের সাংগঠনিক শক্তি দিয়ে অংশ নেওয়াই তাদের মূল লক্ষ্য।

