Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান পারমাণবিক অস্ত্র না রাখতে রাজি হয়েছে: ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৯ pm ১৬, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, ইরান ভবিষ্যতে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না—এ বিষয়ে তারা একমত হয়েছে। একই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে—এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

তার ভাষায়, এই ধরনের তথ্য ডেমোক্র্যাটদের প্রচারিত ‘ভুয়া সংবাদ’ এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এর আগে তিনি দাবি করেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই নথি স্বাক্ষর ও সমঝোতা প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

এদিকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এএফপিকে জানান, চুক্তি স্বাক্ষর প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নিজে যুক্ত হতে চেয়েছিলেন, যাতে তিনি এ উদ্যোগের প্রতি তার অঙ্গীকার প্রকাশ করতে পারেন।

Tags: ইরানট্রাম্পবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৫০ বছরেও সংস্কার হয়নি বিলেরপারের সড়ক
  • দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসা প্রসঙ্গে কথা বললেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান
  • মন খারাপ হলে কি খাবেন?
  • গ্রাহকদের বিশেষ ছাড় দিচ্ছে ইসলামী ব্যাংক
  • চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য আদিবাসী পল্লী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম