Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসা প্রসঙ্গে কথা বললেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৭ pm ১৬, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ভারত সফরে গিয়ে দিল্লি বিমানবন্দর থেকে প্রবেশ না করেই বাংলাদেশে ফিরে আসার বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবেই তিনি দেশে ফিরে এসেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে না। বাংলাদেশ সবসময়ই ভারতের সঙ্গে একটি যৌক্তিক ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায়। তবে দেশের আত্মসম্মান ও মর্যাদা বিকিয়ে দিয়ে সরকার কোনো দেশের সাথেই সম্পর্ক বজায় রাখবে না।

তিনি আরও উল্লেখ করেন, এই সফরে তাকে বিমানবন্দরে শারীরিকভাবে ‘আটকে রাখা’ হয়েছিল— এমন খবর সঠিক নয়। তবে ব্যক্তি জাহেদ উর রহমান হিসেবে নয়, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে রাষ্ট্র বা সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে একটি নূন্যতম আনুষ্ঠানিক সম্মান ও ‘সিগনেচার’ থাকা প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন।

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের সুস্পষ্ট নীতি রয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, “আমরা কোনোভাবেই চাই না যে কোনো দেশের সঙ্গে আমাদের খারাপ বা বৈরী পরিস্থিতি তৈরি হোক।”

উল্লেখ্য, ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোটের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে গত রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। তার এই দিল্লি সফরের বিষয়টি অন্তত দুই দিন আগেই আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল বাংলাদেশ হাইকমিশন।

কিন্তু সেখানে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই দীর্ঘ আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে এবং শুরুতে ভারতে প্রবেশের অনুমতি দেয়নি। পরবর্তীতে দিল্লির উচ্চপর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও, দেশের সম্মান রক্ষার্থে তিনি সেই অনুমতি প্রত্যাখ্যান করে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

Tags: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানদিল্লি বিমানবন্দরপ্রধানমন্ত্রীবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি 
  • লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাকে কেন্দ্র করে উত্তেজনা, আটক ৩
  • অবশেষে অগ্রগতির পথে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির
  • দিল্লিতে কী ঘটেছিল, জানালেন ডা. জাহেদ উর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম