Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অবশেষে অগ্রগতির পথে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫০ pm ১৬, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বেইজিং সফরের আগে দীর্ঘদিন ধরে আটকে থাকা চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে নতুন অগ্রগতি দেখা যাচ্ছে।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।

চট্টগ্রামের আনোয়ারায় ৭৮৩ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা। এর মধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা চীন থেকে ঋণ হিসেবে আসবে বলে জানা গেছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আগামী পাঁচ বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ আসতে পারে এবং প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া জোনটিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, সড়ক ও সেতু নির্মাণসহ আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি ১২০০ মিটার দীর্ঘ জেটি, পানি সংরক্ষণাগার ও পানি শোধনাগার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পের সমীক্ষা ও উন্নয়ন অংশীদার হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি)কে মনোনীত করা হয়েছে।

একনেক সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের আরও তিনটি প্রকল্প এবং দেশের ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সংশোধিত প্রস্তাবও আলোচনায় রয়েছে।

Tags: অর্থনৈতিকপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুরে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মধ্যনগরে সপ্তাহব্যাপী গীতা পাঠের শেষ দিনেও সনাতনীদের ঢল
  • স্বরূপকাঠিতে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদের জানাজায় মানুষের ঢল
  • গৃহবধূ ধর্ষণের চেষ্টা মামলায় ছাত্রদলের সাবেক নেতা আটক
  • কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার বিষয়ে যা জানা গেলো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম