অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সবচেয়ে বড় হিন্দু ধর্মীয়৮২গ্রামের সমন্বিত প্রতিষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রমে সপ্তাহ ব্যাপী শ্রীমদ্ভগবত গীতা পাঠের শেষ দিনেও সনাতনী ভক্তদের ঢল নেমেছে।
১০জুন বুধবার থেকে ১৬জুন মঙ্গলবার বিকেল পর্যন্ত আশ্রম পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় শ্রীঅদ্বৈত জন্মধাম থেকে আগত পাঠক ছিলেন শ্রী’রাহুল কৃষ্ণ দাস। পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবত গীতা পাঠ মধ্যনগর সদর ইউনিয়নের গলইখালীর গ্রামের প্রয়াত সতীশ চন্দ্র সরকারের পারলৌকিক আত্মার চিরশান্তি কামনায় পাঠের আয়োজন করেন তাঁরই জৈষ্ট্যপুত্র মধ্যনগর উপজেলা ডেকোরেটর্স মালিক সমিতির সভাপতি দ্বিপক চন্দ্র সরকার।
জনস্বার্থে ধর্মীয় গ্রন্থ পাঠে সনাতনী জনমানুষের মাঝে ধর্মীয় ভাবগাম্ভীর্যের উন্নতি হবে বলে আশা করছেন আগত ভক্ত শ্রোতা,কমিটি,পাঠক ও আয়োজনকবৃন্ধ।

