মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাবেক এক ছাত্রদল নেতাকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আটক ব্যক্তি মিলন মৃধা (মাসুম), তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম মৃধার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জুন (সোমবার) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্তের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে অভিযুক্তের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।ঘটনার সময় স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের কারণে গৃহবধূ ঘরের বাইরে অবস্থান করছিলেন।
সেই সুযোগে অভিযুক্ত মিলন মৃধা তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে নিজ কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।
মামলায় ভুক্তভোগী উল্লেখ করেন, এর আগেও অভিযুক্ত একাধিকবার তাকে উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। পাশাপাশি মাদক সেবনের জন্য তার শ্বশুরকে দিয়ে ইয়াবা সংগ্রহে বাধ্য করা এবং অমান্য করলে মারধরের অভিযোগও তোলা হয়েছে।
ঘটনার পরপরই ভুক্তভোগী রাতেই বিজয়নগর থানায় এজাহার দায়ের করেন। মামলা নং ৫০৭৬/২৬।এ
এবিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ জানান, অভিযোগ পাওয়ার পর, পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। তিনি আরও জানান, মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

