Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে: তথ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪২ pm ১৯, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারকে ঘিরে প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তাধীন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার দাবি, ফিফার নির্ধারিত অর্থ পরিশোধের পর বিপুল অঙ্কের টাকা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০২২ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব বাবদ ফিফাকে ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছিল। তবে এর বাইরে প্রায় ১৪০ কোটি টাকা বিভিন্ন মধ্যস্বত্বভোগীর মাধ্যমে অপচয় বা আত্মসাতের অভিযোগ উঠেছে, যা বর্তমানে তদন্তের আওতায় রয়েছে।

তিনি জানান, ২০২৬ সালের বিশ্বকাপ সম্প্রচারে আগের পদ্ধতি অনুসরণ করা হয়নি। এবার সাব-লাইসেন্সিং ব্যবস্থার মাধ্যমে ফিফার প্রাপ্য ৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। এছাড়া বাকি ২ থেকে ৩ কোটি টাকাও একই প্রক্রিয়ায় আদায় হবে বলে আশা করা হচ্ছে। এতে সরকারের সরাসরি ব্যয় প্রায় শূন্যে নেমে এসেছে।

জহির উদ্দিন স্বপনের অভিযোগ, আগের সরকারের সময়ে বিশ্বকাপ সম্প্রচারের নামে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতি হয়েছে, যার সুবিধা নিয়েছে একাধিক মধ্যস্বত্বভোগী। তিনি বলেন, এসব অভিযোগের যথাযথ তদন্ত করা হচ্ছে।

একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সম্প্রচার আরও আধুনিক, ব্যয়-সাশ্রয়ী এবং আয়মুখী করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

Tags: টাকাতথ্যমন্ত্রীবিশ্বকাপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আর্জেন্টিনা কাপ জিতলে বিয়ের ঘোষণা দিয়ে ‘মুসিবতে’ পরীমনি
  • বাকেরগঞ্জে আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
  • অপারেশনের পর কলেজছাত্রীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
  • শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
  • দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম