Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২৬ pm ১৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বাকেরগঞ্জে  আর্জেন্টিনার ফুটবল  সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

বাকেরগঞ্জে আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

(বরিশাল) সংবাদ দাতা:

বাকেরগঞ্জে বিশ্বকাপ ফুটবলের আনন্দে মাতোয়ার ফুটবল খেলা প্রিয় ভক্তরা। বিশ্বকাপের সেমিফাইনালে মেসিদের দারুণ জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন এখানকার আর্জেন্টাইন সমর্থকরা। ফাইনালে ওঠার আনন্দ উদযাপনে পুরো উপজেলা এখন নীল-সাদার উৎসবে রূপ নিয়েছে।

​ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আর্জেনটিনা টিম ভক্তরা ১৯জুলাই রবিবার বিকেলে পৌর শহর বাকেরগঞ্জে বের করে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
শত শত ফুটবলপ্রেমী নীল-সাদা জার্সি গায়ে জড়িয়ে, প্রিয় দলের পতাকা উড়িয়ে রাজপথে মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। পিকআপ ভ্যানে সাউন্ড বক্সে বাজানো গান আর ‘আর্জেন্টিনা আর্জেন্টিনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর।

বিকেল ৫ টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের সদর রোড, বাসস্ট্যান্ড, চৌমাথা, সরকারি বাকেরগঞ্জ কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালীন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকেও হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানাতে দেখা যায়।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টাইন সমর্থকদের দাবি, এবারের আসরেও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলবে তাদের প্রিয় দল। টানা দ্বিতীয়বারের মতো কোপার ট্রফি ঘরে তোলার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী তারা।

শোভাযাত্রায় অংশ নেওয়া দানিসুর রহমান লিমন বলেন, ‘মেসিদের খেলা মানেই আলাদা জাদু। সেমিফাইনালের পারফরম্যান্স দেখার পর আমাদের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেছে। আর্জেন্টিনা এখন যে ফর্মে আছে, ফাইনালে তাদের আটকানো অসম্ভব। আমরা ট্রফি নিয়েই ঘরে ফিরব।’

​বাজার রোডের বাসিন্দা লাবণ্য জাহান তরী বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। এবারের কোপা আমেরিকা আমাদের জন্য ভীষণ আবেগের।’

​শোভাযাত্রার অন্যতম সমন্বয়ক সাইফুল জোনায়েদ বলেন, ‘বরিশালে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের সংখ্যা বরাবরই আকাশচুম্বী। প্রিয় দলের ফাইনাল নিশ্চিত হওয়ার পর আমরা ঘরে বসে থাকতে পারিনি। পৌর শহরের প্রধান সড়কগুলো আমরা নীল-সাদায় রাঙিয়ে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘রবিবারের এই শোভাযাত্রা কেবল শুরু, আসল উদযাপন হবে ফাইনাল জয়ের পর।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জলবায়ু সংকট আরও ঘনীভূত, আসছে শক্তিশালী এল নিনো
  • মেসিকে হারিয়ে সেরার মুকুট এমবাপ্পের
  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খান
  • মেসির স্বপ্নভঙ্গের নেপথ্যের ৫ গল্প
  • ইয়ামালের গল্প: সংগ্রাম থেকে তারকাখ্যাতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম