Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মেসির স্বপ্নভঙ্গের নেপথ্যের ৫ গল্প

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৬ pm ২০, জুলাই ২০২৬
in খেলাধুলা
A A
0
মেসির স্বপ্নভঙ্গের নেপথ্যের ৫ গল্প

মেসির স্বপ্নভঙ্গের নেপথ্যের ৫ গল্প

ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। যে দলে লিয়নেল মেসির মতো ফুটবলার রয়েছেন তারা সারা ক্ষণ ডিফেন্স করে গেল। কোচ লিয়োনেল স্কালোনির পরিকল্পনায় গলদ ছিল? না কি অন্য কোনও কারণ? আর্জেন্টিনার হারের পাঁচ কারণ খতিয়ে দেখা যাক।

* এখনও এই দল মেসির উপরেই নির্ভরশীল। আগের ম্যাচগুলিতে কঠিন পরিস্থিতি থেকে মেসি দলকে টেনে তুলেছিলেন। গোল করেছিলেন। কিন্তু এ ম্যাচে পারেননি। কার্যত দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। মেসি আটকে যেতে আটকে গিয়েছে আর্জেন্টিনা।

* গোটা বিশ্বকাপ জুড়ে ফুল ফুটিয়েছে স্পেনের মাঝমাঠ। ফাইনালেও সেই ছবিই দেখা গিয়েছে। বলের দখল তাদের পায়েই ছিল। তারা নিজেদের ছন্দে খেলা চালিয়েছে। আক্রমণে উঠেছে। গোটা ম্যাচ জুড়ে স্পেনকে তাড়া করে গিয়েছে আর্জেন্টিনা। মাঝমাঠের দখল নিতে পারেনি তারা।

* তা-ও ১১ বনাম ১১ জনের যুদ্ধে লড়াই করছিল আর্জেন্টিনা। কিন্তু এঞ্জো ফের্নান্দেজের লাল কার্ড দেখার পর আর কিছু করার ছিল না তাদের। ১০ জন নিয়ে এ স্পেনকে সামলানো অসম্ভব ছিল। সেটাই হয়েছে।

* বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার রক্ষণকে সামলাচ্ছিলেন লিসান্দ্রো। আবার আক্রমণেও সাহায্য করেছিলেন। কিন্তু এ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে প্রথমার্ধে উঠে যেতে বাধ্য হন তিনি। লিসান্দ্রো উঠে যাওয়ায় আর্জেন্টিনার রক্ষণ আরও দুর্বল হয়ে পড়ে।

* গোটা বিশ্বকাপ জুড়ে স্কালোনির এ রক্ষণাত্মক মানসিকতার সমালোচনা হয়েছে। খেলার গতি কমিয়ে, অযথা ফাউল করে খেলার ছন্দ নষ্ট করেছেন তার ফুটবলারেরা। ফাইনালেও রক্ষণাত্মক মানসিকতার বাইরে বার হতে পারলেন না তিনি। অথচ, আর্জেন্টিনা আক্রমণ করলে কতটা ভয়ঙ্কর তা আগের ম্যাচে দেখা গিয়েছে। কিন্তু ফাইনাল স্কালোনির পরিকল্পনা ডুবিয়ে দিল দলকে।

Tags: #LionelMessiFIFA 2026Messiবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে বিজিবি’র অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার
  • কাপ্তাই ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
  • আর্জেন্টিনা হারায় মন খারাপ কেয়া পায়েলের
  • সিরাজগঞ্জে সাপের কামড়ে একজনের মৃত্যু
  • কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র সহায়তায় হাসি ফুটল সাধারণ পরিবারের মুখে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম