Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৫ am ০১, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসজুড়ে নানা সাংস্কৃতিক, সাহিত্যভিত্তিক এবং জনসম্পৃক্ত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার। আয়োজকদের ভাষ্য, গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে সেই সময়ের ইতিহাস ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরো জুলাই মাসজুড়ে বিভিন্ন পর্যায়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির নানা আয়োজন রাখা হয়েছে।

সূচি অনুযায়ী, ১ থেকে ১৬ জুলাই ইনকিলাব কালচারাল সেন্টারে বই, সাময়িকী, শিল্পকর্ম, গ্রাফিতি ও হস্তশিল্পের প্রদর্শনী এবং বিক্রয়মেলার আয়োজন থাকবে। পাশাপাশি জুলাইভিত্তিক নতুন প্রকাশনা, গান উন্মোচন, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য বিশেষ প্রকাশনা কার্যক্রম এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কোরআন খতম, দোয়া মাহফিল, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারতের কর্মসূচিও রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

অন্যদিকে ২১ থেকে ৩১ জুলাই শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আরও বিস্তৃত কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব আয়োজনের মধ্যে রয়েছে বই ও শিল্পকর্ম প্রদর্শনী, কবিতা পাঠ, গণসংগীত, স্মরণসভা, পথনাটক, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক সন্ধ্যা, শিক্ষার্থীদের সংহতি সমাবেশ, শহীদ পরিবারের শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম।

আয়োজকরা জানান, এসব কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি মানবিক, ন্যায়ভিত্তিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সমাজ গঠনের বার্তা তুলে ধরা হবে।

ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, শিল্পী, শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং সচেতন নাগরিকদের মাসব্যাপী এ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Tags: ইনকিলাব মঞ্চগণঅভ্যুত্থানজুলাই
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারলেই বিদায়, বিশ্বকাপে নকআউট ম্যাচে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও বসনিয়া
  • এআই খাতে ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের মহাপরিকল্পনা দক্ষিণ কোরিয়ার
  • টানা বর্ষণে ঘানা ও আইভরি কোস্টে অন্তত ৩০ জনের প্রাণহানি
  • ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো
  • জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম