Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, ভারতের তলব মার্কিন কূটনীতিককে

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৭ am ১১, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

ওমান উপকূলের কাছে ২৪ জন ভারতীয় নাবিক বহনকারী একটি পালাউ পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনার পর নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কূটনীতিককে তলব করেছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে ডেকে পাঠানো হয়। ঘটনার ব্যাখ্যা ও জবাবদিহি চাওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামের একটি জাহাজে নির্ভুল হামলা চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী, জাহাজটি ইরানি তেল পরিবহন করছিল এবং মার্কিন নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছিল।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নজরদারি সংস্থা জানায়, হামলার পর জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় এবং এটি ওমানের সোহার বন্দর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে বিপদ সংকেত পাঠায়।

পরবর্তীতে ওমানের নৌবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২১ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে তিনজন এখনও নিখোঁজ।

দিল্লি জানিয়েছে, ওমানের রাজধানীতে থাকা ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছে। পাশাপাশি বেসামরিক জাহাজ ও আন্তর্জাতিক নৌপথে হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ ঘটনাটিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে নাবিকদের নিরাপত্তা ও আন্তর্জাতিক শিপিং রুট রক্ষার ওপর জোর দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে নতুন করে আইনি ও কূটনৈতিক প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে এটি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কেও নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tags: কূটনীতিকবিশেষ নিউজভারতমার্কিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাজেটে করছাড়ের ঝড়, আবার কোথাও করজাল বাড়ানোর কড়াকড়ি
  • গুরুতর অসুস্থ ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি
  • নতুন অর্থবছরের বাজেট অনুমোদন দিল মন্ত্রিসভা
  • বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ভোলার দুই শ্রমিকের মৃত্যু
  • ইরান হামলা বন্ধে অনুরোধ করেছিল: ট্রাম্পের দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম