Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় সাংবাদিককে পর্ন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, থানায় মামলা

Bangla FMbyBangla FM
৭:৫৬ am ০৬, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় একজন সাংবাদিককে ভারতীয় পর্নসাইটের ভিডিওতে ছবি জুড়ে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করার অভিযোগে থানায় মামলা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাতে সাতক্ষীরা সদর থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও চাঁদাবাজি ধারায় মামলাটি (নং-২৩) নথিভুক্ত হয়। মামলার প্রধান অভিযুক্তরা হলেন—পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আল-আমিন সরদার, শহরের পলাশপোল এলাকার রিনা খাতুন, এবং কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের কামরুল হাসান। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ভারতীয় একটি পর্নসাইট থেকে একটি অস্পষ্ট ভিডিও ডাউনলোড করে সাংবাদিকের ছবি ভিডিওর কর্ণারে বসিয়ে হোয়াটসঅ্যাপে পাঠায় এবং টাকা না দিলে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেই এডিট করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

সাতক্ষীরা সাইবার এলার্ট টিমের পরিচালক মাহবুব রহমান বলেন, “ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে এডিট করা ছবির কোনো মিল নেই। ভিডিওটির উৎস ভারতীয় পর্নসাইটে নিশ্চিত হওয়া গেছে।”

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, “গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয় থাকা এক সৎ সাংবাদিককে হেয় করতেই পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, অন্যথায় সাংবাদিক সমাজ মাঠে নামবে।”

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, “ঘটনায় পর্নগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিপি নেতা মাদকসহ গ্রেফতার ফেসবুকে পোস্ট করায় পোস্ট কারীর বিরুদ্ধে মামলা
  • শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা
  • শাহজাদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মুক্তাগাছায় মাদক বিরোধী মিছিল
  • আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম