Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Bangla FMbyBangla FM
৬:৩৭ am ৩০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) থেকে:
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল থেকে ইচলাদী সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। মাত্র তিন দিনের মধ্যে এ অঞ্চলে এ ধরনের দ্বিতীয় মারাত্মক দুর্ঘটনা ঘটলো।

৩০ জুন রাত তিনটার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে স্টার সিরামিক্স ব্র্যান্ডের টাইলস নিয়ে রওয়ানা হওয়া ঢাকা মেট্রো-ট-২০-০১৮৬ নম্বর ট্রাকটি পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন মোল্লাবাড়ীর সামনে দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই চাপাইনবাবগঞ্জ থেকে আসা বরিশালগামী আম বোঝাই ঢাকা মেট্রো-ড-১৪-৮৫৩৬ নম্বর ট্রাক দ্রুত গতিতে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা মারে। এতে আমবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সোহেল (২০) নিহত হন। সোহেল কুষ্টিয়ার দৌলতপুর থানার বর্গীরচর গ্রামের রতনের পুত্র।

দুর্ঘটনার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল হাওলাদারের পুত্র মোঃ সবুজ হাওলাদার (৩০)। ঘাতক আমবাহী ট্রাকটি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, এরপর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সবুজের মৃত্যু ঘোষণা করেন।

দুর্ঘটনার পর আমবোঝাই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ঘাতক চালকও।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম জানান, নিহত হেলপারের লাশ উদ্ধার করে পুলিশ হাইওয়ে থানায় নিয়ে গেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

এ দুর্ঘটনার আগে গত ২৬ জুন বিকেল তিনটার সময় মুন্সিগঞ্জ থেকে ট্রাকযোগে পরিবারের সদস্য ও মালামাল পরিবহন করার সময় বামরাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গিয়ে দুই নারী নিহত হয়েছিলেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম