Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইপলাইনে ভারত থেকে ১২ হাজার টন ডিজেল আসছে দেশে

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৯ pm ১৭, এপ্রিল ২০২৬
in Lead News, অর্থনীতি
A A
0

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে সরবরাহ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চালান শেষ হওয়ার পর আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে।

পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোর ব্যবস্থাপক মো. আহসান হাবীব চৌধুরী জানান, গতকাল (১৬ এপ্রিল) সকাল থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ৫০ ঘণ্টার মধ্যে বর্তমান ৫ হাজার টন ডিজেল গ্রহণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র অনুযায়ী, এর আগে গত ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে আসে। মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে এই পাইপলাইনের মাধ্যমে।

ডিপো কর্তৃপক্ষ জানায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং চাহিদা পূরণে ছুটির দিনেও ডিপোর কার্যক্রম চালু রাখা হয়েছে।

চলতি এপ্রিল মাসে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে মোট পাঁচ ধাপে প্রায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tags: ডিজেলদেশপাইপলাইনভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরম সুরে ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • মতলবে ছাত্র বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার
  • শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন অবস্থান জানাল ভারত
  • হরমুজ প্রণালী খুলে দিল ইরান, তেলের দামে বড় পতন
  • শ্রীমঙ্গলে তেল মজুদে কারসাজি, আটক ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম