Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪০ pm ১৬, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
রংপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

রংপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

মোঃ রওকত আলী, রংপুর প্রতিনিধি:

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় রংপুর পাবলিক লাইব্রেরি সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ সুপার মোহাম্মদ মোজ্জাম্মেল হক, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সাকিউল আলম, রংপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ, শহিদ পরিবারের সদস্য এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, “সরকার ও বিরোধী দল মিলে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।”

এর আগে ভোরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর নেতৃত্বে জুলাই বিপ্লবের বীর যোদ্ধারা রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে রংপুরের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানেরও আয়োজন করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবিতে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালিত
  • তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে গিয়েও কোনো অর্জন হয়নি: নাহিদ ইসলাম
  • রংপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
  • মুন্সীগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
  • শ্রীমঙ্গল হুগলিয়ায় অজগর উদ্ধার করলো বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম