Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত স্বামী-স্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২২ pm ০১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর জেলা প্রতিনিধি:

 শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক দম্পতি আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামের বাসিন্দা ঝর্না আক্তার তার পৈতৃক সম্পত্তির পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।

গত বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃষ্টির সময় পুকুর থেকে উপরে উঠে আসা মাছ স্থানীয় কয়েকজন জোরপূর্বক ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় ঝর্না আক্তারের স্বামী দেলোয়ার পালোয়ান বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলায় দেলোয়ার পালোয়ান গুরুতর আহত হন। তার মুখ, চোয়াল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং কয়েকটি দাঁত ভেঙে যায়।

স্ত্রী ঝর্না আক্তার স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় হুমকি দিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় ঝর্না আক্তার ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, আমরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো বিচার-শালিস মানেনি। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধসংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রমিকদের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করার দাবি বাবলুর
  • দুর্গম পাহাড়ে নেই শিক্ষার আলো, সাথে বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
  • টাঙ্গাইলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
  • বরগুনায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম