Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৩ pm ১৬, মে ২০২৬
in সারাদেশ
A A
0

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীর ৫০০ মিটার এলাকা অতি ভাঙন প্রবন। দ্রুত ব্যবস্থা না নিলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক ধরলার ভাঙনের মুখে পরবে।

সেই সঙ্গে ভাঙনের হুমকিতে পরবে শত শত পরিবারের বসত ভিটা, ফসলি জমি সহ অনান্য স্থাপনা। এসব রক্ষার দাবিতে আজ শনিবার সকাল ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

উপজেলার কদমতলার স্মৃতি পাড়া এলাকায় ধরলা নদীর বাম তীরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে কোমলমতি শিক্ষার্থীরা সহ কয়েকশ স্থানীয় মানুষ অংশ নেন।

এতে বক্তব্য দেন, সমাজ সেবক শাহানুর রহমান সৈকত, এনসিপি পাঁচগাছি ইউনিয়নের সদস্য সচিব মোঃ রাশেদ খান মিলন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, এনামুল হক, ইয়াকুব আলী, আকতারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলে বলেন, ধরলার বাম তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান থাকলেও কদমতলার স্মৃতি পাড়া এলাকায় বাম তীরের প্রায় ৫০০ মিটার ভাঙন কবলিত এলাকার কাজ প্রশাসনের দোহাই দিয়ে গাফিলতি করে এড়িয়ে যাওয়া হয়েছে। এতে নদী ভাঙনে হুমকির মুখে পরেছে শত শত পরিবারের বসত ভিটা, ফসলি জমি, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ সহ অনান্য স্থাপনা। তাই অতিদ্রুত এই ৫০০ মিটার এলাকার ভাঙন রোধে বালু ভরাট করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানান তারা।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
  • শরীয়তপুরে স্বামীকে হত্যা করে মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
  • ঢাকাস্থ পরমানন্দসাহাবাসীর আত্মপ্রকাশ, প্রথম সভা অনুষ্ঠিত
  • কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম