Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকাস্থ পরমানন্দসাহাবাসীর আত্মপ্রকাশ, প্রথম সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৮ pm ১৬, মে ২০২৬
in সারাদেশ
A A
0

ঢাকায় বসবাসরত পরমানন্দ সাহা গ্রামের নাগরিকদের সমন্বয়ে “ঢাকাস্থ পরমানন্দসাহাবাসী” নামে একটি সামাজিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। গত শুক্রবার (১৫ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা ও আশেপাশের এলাকায় বসবাসরত পরমানন্দ সাহা গ্রামের প্রায় একশত নাগরিক অংশগ্রহণ করেন। বিকেল ৬টায় শুরু হওয়া এ সভা রাত ১১টায় নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয়।

জানা যায়, পরমানন্দ সাহা গ্রামের হুমায়ুন কবির মিন্টু ও কে এম রিয়াজ রহমানের উদ্যোগে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। তাদের সঞ্চালনায় এবং গ্রামের কৃতী সন্তান সুলতান মাহমুদ নিলু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুর্শিদা আক্তার, সেলিম খলিফা, মোরশেদ আলম জাহিদ, আঃ রহিম ভূঁইয়া, তুহিন ঢালী, নজরুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন, জি এম খান শিপন, স্বপন মৃধা, হুমায়ুন রশিদ মিন্টু, মিল্টন খানসহ অনেকে।
বক্তারা বলেন, ঢাকায় বসবাসরত পরমানন্দ সাহা গ্রামের নাগরিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সামাজিক সম্প্রীতি জোরদার করার পাশাপাশি গ্রামের পরিবেশ উন্নয়ন, শিক্ষা বিস্তার, দারিদ্র্য বিমোচন এবং যুবসমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করবে এ সংগঠন।

সভায় সুলতান মাহমুদ নিলু খানকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা প্যানেল গঠন করা হয়। এছাড়া হুমায়ুন কবির মিন্টু ও কে এম রিয়াজ রহমানকে সংগঠনের সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।

উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, “ঢাকাস্থ পরমানন্দসাহাবাসী” ভবিষ্যতে গ্রামের মানুষের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
  • শরীয়তপুরে স্বামীকে হত্যা করে মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
  • ঢাকাস্থ পরমানন্দসাহাবাসীর আত্মপ্রকাশ, প্রথম সভা অনুষ্ঠিত
  • কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম