Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৩ pm ১৬, মে ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একাধিক নারী ও কিশোরীকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের দায়ে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আব্দুল হালিম খান। আদালত রায়ে তাকে অন্তত ২০ বছর কারাভোগের নির্দেশ দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মে) স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টে শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে আনা একাধিক গুরুতর যৌন অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাতজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ২১টি যৌন অপরাধে দোষী সাব্যস্ত হন হালিম খান। এর মধ্যে ছিল একাধিক ধর্ষণের অভিযোগ এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর যৌন নিপীড়নের ঘটনাও।

তদন্তে উঠে আসে, স্থানীয় বাঙালি কমিউনিটিতে ধর্মীয় নেতা হিসেবে পরিচিতি ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে নারীদের আস্থা অর্জন করতেন। পরে আধ্যাত্মিক প্রভাবের কথা বলে বিভিন্ন কৌশলে তাদের যৌন নির্যাতনের শিকার বানাতেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেনি রোনান বলেন, সমাজে নিজেকে সম্মানিত ব্যক্তি হিসেবে তুলে ধরলেও বাস্তবে হালিম খান ছিলেন নারীদের জন্য হুমকি। বিশেষ করে দুর্বল ও অসহায় অবস্থায় থাকা নারীদের তিনি টার্গেট করতেন।

তিনি আরও জানান, ভুক্তভোগীরা সাহসিকতার সঙ্গে আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং পুরো বিচারপ্রক্রিয়ায় মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন। এই রায় ভবিষ্যতে অন্য ভুক্তভোগীদেরও আইনের আশ্রয় নিতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ জানায়, ২০১৮ সালে প্রথমবারের মতো হালিম খানের বিরুদ্ধে অভিযোগ আসে। এক কিশোরী তার স্কুল শিক্ষকের কাছে নির্যাতনের বিষয়টি জানালে তদন্ত শুরু হয়। পরে তদন্তকারীরা ৫০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নেন এবং ডিজিটাল তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

যদিও তদন্ত চলাকালে হালিম খান সব অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগগুলোকে সত্য বলে রায় দেন।

Tags: ইমামকারাদণ্ডবিশেষ নিউজলন্ডন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অ্যান্টার্কটিকা অভিযানের ক্রুজ জাহাজে ভয়াবহ ভাইরাস আতঙ্ক, বিশ্বজুড়ে তোলপাড়
  • স্বামীকে ১০ টুকরো করে গুমের চেষ্টা, পুলিশের জালে ধরা পড়লেন স্ত্রী
  • মার্কিন সাম্রাজ্যের সূর্যাস্ত? চীন-ইরান জোটে চাপে ট্রাম্প
  • লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
  • শরীয়তপুরে স্বামীকে হত্যা করে মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম