Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরে স্বামীকে হত্যা করে মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৮ pm ১৬, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

‎শাওন বেপারী, ‎শরীয়তপুর প্রতিনিধি:

‎শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আসমা বেগমকে গ্রেপ্তার করেছে পালং মডেল থানা পুলিশ।

‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আসাদ তালুকদারকে ছেড়ে শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর এলাকার প্রবাসী রাজ্জাক সরদারের ছেলে জিয়া সরদারকে বিয়ে করেন পিরোজপুরের নাজিরপুর এলাকার আসমা বেগম।

‎‎গত বুধবার রাতে চন্দ্রপুর বাজার এলাকার একটি ভাড়া বাসায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। একপর্যায়ে আসমা বেগম লোহার রড দিয়ে জিয়া সরদারের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছে পুলিশ।

‎‎অভিযোগ রয়েছে, হত্যার পর আসমা ঘরে থাকা ধারালো চাকু দিয়ে মরদেহের দুই হাত, দুই পা ও শরীরের বিভিন্ন অংশ আলাদা করে পলিথিনে ভরে একটি প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করেন। পরে বাসা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে তিনি মরদেহভর্তি ড্রামটি পালং শহরের জনৈক মোতালেবের বাসায় নিয়ে যান।

‎‎এদিকে, জিয়া সরদারের দুই হাত ও দুই পা অটোরিকশাযোগে নড়িয়া উপজেলার পদ্মা নদী এলাকায় ফেলে আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসমা বেগম।

‎স্থানীয়রা মোতালেবের বাসায় ড্রামভর্তি মরদেহ দেখে সন্দেহ হলে পালং মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আসমা বেগমকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত জিয়া সরদারের স্বজন ও স্থানীয়রা এ নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

‎‎পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানায়, নিহতের বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি এসে এজাহার দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

Tags: শরীয়তপুরস্বামীকে হত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অ্যান্টার্কটিকা অভিযানের ক্রুজ জাহাজে ভয়াবহ ভাইরাস আতঙ্ক, বিশ্বজুড়ে তোলপাড়
  • স্বামীকে ১০ টুকরো করে গুমের চেষ্টা, পুলিশের জালে ধরা পড়লেন স্ত্রী
  • মার্কিন সাম্রাজ্যের সূর্যাস্ত? চীন-ইরান জোটে চাপে ট্রাম্প
  • লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
  • শরীয়তপুরে স্বামীকে হত্যা করে মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম