Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে বর্জ্য খাতে শিশুশ্রমের বিরুদ্ধে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৩ pm ১৪, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস ,মৌলভীবাজার:

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে “বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড” প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১১টায় চায়ের রাজধানী শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোড এলাকায় সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন; ভিক্টোরিয়া স্কুলের সাবেক শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নেসার আহমেদ,সনাকের সহ-সভাপতি কাজী আসমা, সনাক সদস্য রিনা মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন,শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের শিক্ষা,স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা খাতে ঝুঁকিপূর্ণ পরিবেশে শিশুদের সম্পৃক্ততা তাদের জীবন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। শিশুশ্রম বন্ধে পরিবার,সমাজ,রাষ্ট্র এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নেসার আহমেদ বলেন,শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের হাতে বই ও শিক্ষার আলো তুলে দেওয়ার পরিবর্তে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা মানবিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। তিনি শিশুশ্রম নিরসনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সনাকের সহ-সভাপতি কাজী আসমা বলেন, টেকসই উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য শিশুশ্রমমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। বর্জ্য ব্যবস্থাপনায় শিশুদের ব্যবহার বন্ধ করে তাদের শিক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।

মানববন্ধন থেকে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম বন্ধে কঠোর নজরদারি,আইন বাস্তবায়ন এবং শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Tags: শিশুশ্রমশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পঁচা দুর্গন্ধে জনতার আক্ষেপ
  • তারুণ্য ধরে রাখবে যে ৮ খাবার
  • ফাঁসিতে ঝুলছিল স্বামী, কূপ থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ
  • অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান
  • জন্মদিনে ট্রাম্পকে বার্তা দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট, কী বললেন?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম