Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তীব্র গরমে ফুচকা খাওয়া কতটা নিরাপদ?

Nuri JahanbyNuri Jahan
৩:৪১ pm ০৬, মে ২০২৬
in লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
0

ভারতের ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় জনপ্রিয় স্ট্রিট ফুড ফুচকা (গোলগাপ্পা) খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি এবং এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জেলার কয়েকটি গ্রামে রাস্তার পাশের দোকান থেকে গোলগাপ্পা খাওয়ার পর হঠাৎ করে একাধিক মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে মোট ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং রাস্তার খাবারের স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গোলগাপ্পা বা ফুচকা নিজে ক্ষতিকর নয়, তবে এতে ব্যবহৃত পানি ও উপাদান যদি সঠিকভাবে পরিষ্কার না থাকে, তাহলে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

তারা জানান, অপরিশোধিত পানি ও খোলা অবস্থায় রাখা আলু-ছোলা দ্রুত ব্যাকটেরিয়ায় দূষিত হতে পারে, বিশেষ করে গরম আবহাওয়ায়। এতে খাদ্য বিষক্রিয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

বিশেষজ্ঞরা আরও বলেন, গরমে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পাওয়ায় সামান্য অসতর্কতাও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

তাদের পরামর্শ, রাস্তার খাবার খাওয়ার সময় পরিচ্ছন্ন স্টল নির্বাচন করা উচিত এবং যেখানে খাবার সরাসরি গ্রাহকের সামনে প্রস্তুত করা হয় সেখানে সতর্কতার সঙ্গে খেতে হবে।

সব মিলিয়ে এই ঘটনা আবারও স্ট্রিট ফুডের স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে।

Tags: #গোলগাপ্পা#ফুচকা#স্ট্রিট_ফুডবিশেষ নিউজভারতস্বাস্থ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলী খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল
  • আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী ববি শিক্ষার্থী 
  • বাবার শেষ বিদায়ে যোগ দিতে চান মোজতবা খামেনি
  • তৃণমূলে বড় ধাক্কা, সব পদ ছাড়লেন রাজ্য সভাপতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম