Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাম্পের ঘোষণা: ভারত-পাকিস্তান রাজি যুদ্ধবিরতিতে

Bangla FMbyBangla FM
১২:৩৫ pm ১০, মে ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার উত্তপ্ত প্রেক্ষাপটে আকস্মিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ মে) যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।” তিনি আরও লেখেন, “সাধারণ জ্ঞান ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য আমি উভয় দেশকে অভিনন্দন জানাই।”

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা গত কয়েক দিনে বিপজ্জনক মাত্রায় পৌঁছে গিয়েছিল। পাকিস্তান ঘোষণা দেয়, তারা ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামে একটি প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানে অন্তত ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ইসলামাবাদের একাধিক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, এসব হামলা নিয়ন্ত্রণ রেখা (LoC) পেরিয়ে এবং পাকিস্তানের সার্বভৌম ভূখণ্ডে ভারতের আগ্রাসনের জবাবে চালানো হয়েছে।

এর আগে ৫ ও ৬ মে রাতে পাকিস্তানের একাধিক শহরে ভারতের কথিত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। তারই প্রতিক্রিয়ায় শুরু হয় এই বড় পরিসরের সামরিক অভিযান। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন সরাসরি সংঘাতে সারা বিশ্বের উদ্বেগ বাড়তে থাকে। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই যুদ্ধবিরতির ঘোষণাকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।

তবে এখনো পর্যন্ত ভারত বা পাকিস্তান— কোনো দেশই সরকারিভাবে এই যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে ট্রাম্পের ঘোষণার বাস্তবায়ন কতটা স্থায়ী হবে, তা নিয়ে এখনো সংশয় রয়েছে। তবুও অনেকের আশা, এই ঘোষণা হয়তো উপমহাদেশে নতুন করে শান্তি ফিরিয়ে আনার পথে প্রথম পদক্ষেপ হতে পারে।

Tags: ট্রাম্পের ঘোষণাভারত-পাকিস্তান রাজি যুদ্ধবিরতিতে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম