Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১০ pm ২১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত, উপস্থিত জেলা প্রশাসক

চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত, উপস্থিত জেলা প্রশাসক

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে শিক্ষার্থীদের জন্য হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে ডোমার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন ও পরিদর্শন করেন নীলফামারীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নায়িরুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নীলফামারীর প্রশাসক মিজানুর রহমান চৌধুরী এবং নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নম্বর ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম, ডোমার উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে পরিত্যক্ত অবস্থায় ৩ টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার
  • মৌলভীবাজারে ‘হলদে পাখি কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • কত মানুষ আমাদের এই পতনের অপেক্ষায় ছিল: ডি পল
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • ফাইনালের বেদনায় ভেঙে পড়লেন মার্তিনেজ, অবসরের আভাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম