এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর জেলায় ৭টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৭৩টি পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২৯৮টি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জামালপুর জেলায় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৭টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ১১৬৪টি। এক যুগ যাবৎ প্রধান শিক্ষক নিয়োগ ও পদ উন্নতি বন্ধ থাকায় ৪৭৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। জেলা প্রথমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ি জামালপুর সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৪৪টি। এর মধ্যে ১০১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রশান শিক্ষকের পদ শূন্য। ইসলামপুর উপজেলায় ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য, দেওয়ানগঞ্জ উপজেলায় ১৩৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ ৪৫টি, বকশীগঞ্জ উপজেলায় ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ ৪৪টি, মেলান্দহ উপজেলায় ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ ৬১টি, মাদারগঞ্জ উপজেলায় ২০১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ ৮৭টি ও সরিষাবাড়ী উপজেলায় ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক ছাড়াও জেলায় সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২৯৮টি।
ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষার্থী অভিভাবক মূছা আলী বলেন, বছরের পর বছর প্রধান শিক্ষকের পদ শূন্য রেখে শিক্ষার মান উন্নয়নের পরিকল্পনা ঘুমিয়ে স্বপ্ন দেখার সামিল। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে উপযুক্ত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে শৃংখলা ফিরিয়ে আনার দাবি করেন।
শিক্ষাথী অভিভাক সরিষাবাড়ী পৌর শহরের বাসিন্দা আব্দুল আলিম বলেন, একটি স্কুলে প্রধান শিক্ষক শিক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষার মান উন্নয়নে তার ভূমিকাই প্রধান। সেই পদ দীর্ঘ দিন শূন্য থাকলে স্কুল পরিচালনা ও পড়া লেখার বিঘœ ঘটে। প্রশাসনিক অবস্থা নড়েবড়ে হয়ে পড়ে। পড়া লেখারমান দন্ড বজায় থাকেনা। তিনি দ্রুত সময়ের মধ্যে শূণ্য পদে শিক্ষক নিয়োগের আহবান জানান।
এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী বলেন, প্রধান শিক্ষকের শূণ্য পদ কমিয়ে আনার জন্য ১৩৬ জন সহকারী শিক্ষককে পদ উন্নতি দিয়ে প্রধান শিক্ষক করার জন্য সুপারিশ পাঠানো হয়েছে। অনুমোদন আসেনি।

