Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২১ pm ০৩, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বসতবাড়ির গোয়াল ঘর থেকে রিংকু সরদার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোররাতে উপজেলার ১০নং গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবারের সবার অগোচরে ঘরের আড়ার সাথে নাইলনের দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা
করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত রিংকু ওই গ্রামের রিবারণ সরদারের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত আনুমানিক রাত ১ সময় বসতবাড়ির সামনের দক্ষিণ
পাশে অবস্থিত গোয়াল ঘরের ভেতর বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দেন রিংকু। পরে সকাল ৬ টার দিকে ভিকটিমের শাশুড়ি গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তার চিৎকার ও কান্না শুনে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রিংকু সরদারকে নিচে
নামিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর মাধ্যমে পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবহিত করা
হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক তদন্তে
ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে পারিবারিক কোনো কলহের জেরে এই ঘটনা ঘটেছে কি
না তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ
উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ
হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে তরুণী গৃহবধূর এমন আকস্মিক মৃত্যুতে উত্তর বাইনবাড়িয়া গ্রাম ও আশপাশের এলাকায় গভীর শোকের
ছায়া নেমে এসেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম
  • আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম
  • “AI” (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নাকি “A-I” (এন্টি ইন্টেলিজেন্স)
  • AI যত এগোচ্ছে, তত বাড়ছে দক্ষ কারিগরের সংকট
  • বেইজিংয়ের আকাশে রহস্য, পাইলটের ডায়েরিতে মিলল আত্মহত্যার ইঙ্গিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম